আমতলীতে অর্ধদিবস হরতাল পালিত
বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের নিহত হওয়ার ঘটনার বিচারেরর দাবিতে বুধবার বরগুনার আমতলীতে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
বিডিনিউজ বরগুনা প্রতিনিধি জানান, বেলা ১২ টা পর্যন্ত হরতাল চলাকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র আমতলী থানা কমিটির সাধারণ সম্পাদক নুরুর ইসলাম সানু, পৌর চেয়ারম্যান আঃ সাত্তার মৃধা, ইউপি চেয়ারম্যান জালাল ফকির ও মশিউর রহমান প্রমুখ।
মঙ্গলবার সকালে সাইকেলে স্কুলে যাওয়ার পথে একে স্কুল মোড়ে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে দশম শ্রেনীর ছাত্র কামরুজ্জামান (১৭) মারা যায়। তার বাড়ি পচাকোড়ালিয়ার হুলাটানা গ্রামে।
