২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে আহত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেনের মৃত্যু

জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন (৫০) মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বুধবার আতাদী গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

জমি সংক্রান্ত এক বিরোধের জের ধরে সোমবার প্রতিপক্ষের হামলায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ব্যপারে তার ছেলে সোহাগ বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করলে পুলিশ নজরুল (২৩) নামে একজনকে গ্রেফতার করে।

নিহত আবুল হোসেন ভাঙ্গা থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন।