শ্রীমঙ্গলের হাইল হাওর দ্রুত ভরাট হয়ে যাচ্ছে
মাছের খামার হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রসিদ্ধ হাইল হাওর আশঙ্কাজনক দ্রুততায় ভরাট হয়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় ৮০ হাজার টন বালু ও মাটি নেমে এসে হাওরকে ছয় সেন্টিমিটার করে ভরাট করে ফেলছে।
সম্প্রতি প্রকাশিত এক হাইড্রোলজিক্যাল স্টাডি রিপোর্টে জানা যায়, গত ৪০ বছরে হাওরের ৫০ ভাগ জলাশয় বিলীন হয়ে হয়ে গেছে। একই সাথে হাওরের মূল উৎসে ৩৫০টি পাহাড়ি ছড়ার আধিকাংশ বন্ধ হয়ে গিয়ে এখন মাত্র ৫৯ টি ছড়া দিয়ে হাওরে জল নামছে। ফলে আগামী ২০২০ সালে হাওরের জলাশয় ৭৫ ভাগ হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে।
ইউএসএইডের অর্থায়নে পরিচালিত মাচ প্রকল্পের হাইড্রোলজিস্ট ড. আমিনুল করিম চৌধুরী জলাভূমি ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ে সরেজমিনে হাইল হাওরের ওপর এই গবেষণা প্রতিবেদন তৈরি করেন।
হাওরের পানির লেভেল ও সেডিমেন্টেশন স্টাডি রিপোর্টে বলা হয়েছে, বালিশিরা ও সাতগাঁও পাহাড়ে বছরের পর বছর ব্যাপক বৃক্ষনিধন, পাহাড় কাটা, অপরিকল্পিত চাষাবাদ প্রভৃতি কারণে হাওরের বুকে পাহাড়ি ছড়াগুলো দিয়ে নেমে আসা বালু ও মাটি হাওরকে ভরাট করে ফেলছে এবং একইসাথে ভরাট হয়ে যাচ্ছে পাহাড়ি ছড়াগুলো।
শ্রীমঙ্গলের উত্তর পশ্চিমে বি¯তৃত তিন দিকে পাহাড় ঘেরা হাইল হাওর যার মূল আয়তন ৬০ হাজার হেক্টর। বর্তমানে ১৩১ টি ছোট-বড় বিল মিলিয়ে জল এলাকা ৩০ হাজার হেক্টরে নেমে এসেছে।
গত দই দশকে অন্তত ৬০ প্রজাতির মাছ হাওর থেকে হারিয়ে গিয়েছে এবং মাছের উৎপাদনও দুই তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। একই সাথে মানুষ, গবাদি পশু, মাছ ও পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত ছয়-সাত জাতের জলজ উদ্ভিদও থেকে হারিয়ে গেছে। যার ফলে শীতের পাখির আগমনও এখন নেমে এসেছে শূন্যের কোটায়।
