বিদিশার জামিনের জন্য হাইকোর্টে আবেদন দায়ের, ড.কামাল হোসেন পরিচালনা করবেন
মানি লন্ডারিং মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার জামিন চেয়ে একটি মঙ্গলবার হাইকোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে একটি বেঞ্চে বুধবার এই পিটিশনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। বিদিশার পক্ষে ড. কামাল হোসেন পিটিশনটি পরিচালনা করবেন।
বিদেশে অর্থ পাচারের অভিযোগে ১৬ জুন গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
এর আগে ১৮ জুন মূখ্য মহানগর হাকিম আব্দুর রউফ তার জামিন আবেদন বাতিল করে দেন।
এরশাদের দায়ের করা চুরি ও হত্যা চেষ্টা মামলায় বিদিশাকে গত ৪ জুন গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৫ জুন দুটি পাসপোর্ট রাখার জন্য সরকার তার বিরুদ্ধে অপর একটি মামলা করে। উভয় মামলায়ই তাকে জামিন দেওয়া হয়েছে।
এাড়াও ৫ জুন তার বিরুদ্ধে মুসলিম বিবাহ আইনের আওতায় আরেকটি মামলা দায়ের করা হয়। একই সময়ে দুটি স্বামী রাখার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অবশ্য এ মামলটি পরিচালনার ব্যাপারে কোনও অগ্রগতি নেই।
