২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গ্রাম পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক বিস্তৃত করবে

রাষ্ট্র পরিচালিত মোবাইল ফোন কোম্পানি টেলিটকের নেটওয়ার্ক সারা দেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার পরিকল্পনা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক মঙ্গলবার সংসদে নিজ দলের সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের ৪১টি উপজেলা ইতোমধ্যে নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। আরও ২৫০টি উপজেলা পর্যায়ক্রমে এ নেটওয়ার্কের আওতায় আনা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার গত জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত ৫০,০৭৮টি নতুন টেলিফোন সংযোগ দিয়েছে। সংযোগের জন্যে ১০৩,৭৩৮টি আবেদন এ সময় জমা পড়ে।

মন্ত্রী আরও বলেন, সরকার দেশের ডাক বিভাগের লোকসান কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, বিদেশ থেকে টাকা পাঠানোর সুবিধার জন্যে ডাক বিভাগ আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে খুব শিগগিরই একটি চুক্তি করতে যাচ্ছে।