২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক এমপি ড. রওশন আলমের জামিন বাতিল করেছে সুপ্রীম কোর্ট

ক্ষমতাসীন বিএনপির সাবেক সাংসদ ড. রওশন আলমের অন্তর্বর্তীকালিন জামিনের হাইকোর্টের আদেশ বাতিল করেছে সুপ্রীম কোর্ট। ড. রওশন শাহাজাহান হাওলাদার সুজন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সরকার হাইকোর্টের জামিনের আদেশ বাতিলের জন্যে আপিল পিটিশন করলে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন, বিচারপতি ফজলুল করিম এবং বিচারপতি আমিরুল কবির এর সমন্বয়ে গঠিত আপিলেট বিভাগের একটি বেঞ্চ এ রায় দেন।

১০ মে বিচারপতি আবদুর রশিদ ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রওশন আলমের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন।

শাহাজাহান হাওলাদার সুজন ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্চারামপুর থেকে দুইবার বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। তাকে ঢাকা থেকে অপহরণ করা হয় এবং ২০০১ সালের ৩ জুলাই হত্যা করা হয়।

এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

১৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল ড. রওশন আলমকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

অতিরিক্ত এটর্নী জেনারেল আবদুর রাজ্জাক এবং ডেপুটি এটর্নী জেনারেল হেলালউদ্দিন মোল্লা রাষ্ট্র পক্ষে এবং আসামী পক্ষে এডভোকেট টিএইচ খান মামলা পরিচালনা করেন।