২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে দুটি ডাকাতি সংঘটিত

মঙ্গলবার ভোর রাতে নগরীর বাড্ডা ও মিরপুরের দুটি বাড়ি থেকে ডাকাতরা তিন লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ভোর সাড়ে তিনটায় ৪২৩, উত্তর বাড্ডার মোহাম্মদ ইউনুসের বাড়ির গ্রিল কেটে ঢুকে ডাকাতরা বাড়ির সদস্যদের হাত পা বেধে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা নগদ ৭০ হাার টাকা, ১২ তোলা স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল হ্যাণ্ডসেট ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ দুই লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

অপর ঘটনায় একদল ডাকাত মিরপুরের ৬/ক/২/১২ নম্বর বাসায় ঢুকে নগদ ৩৭ হাজার টাকা, সাত তোলা স্বর্ণলঙ্কারসহ প্রায় একলাখ টাকা মূল্যের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।