২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়া থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বাঙ্গাল পালিয়া এলাকা থেকে সোমবার রাতে ওই অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ সুত্র জানায়, উত্তর চট্টগ্রামের ত্রাস এনডিপির ক্যাডার নাসির আহমেদ নইস্যাকে এক সহযোগীসহ গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব সুত্র আরও জানায় নইস্যা দীর্ঘ ১৫ বছর ধরে রাঙ্গুনিয়া, রাউজান এবং কাপ্তাই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির ১০টি মামলা এবং ডজনখানেক জিডি রয়েছে।