২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক খন্ড সাবানের মুল্য ১০ হাজার পাউন্ড

জুরিখের আর্ট ব্যাসেলে প্রদর্শীত হল এক উদ্ভট ধরনের শিল্পকর্ম-এক খন্ড কালো ভেলভেট কাপড়ের ওপর সাজানো এক খন্ড সাবান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সাবানটি নাকি ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকুনির চর্বি দিয়ে তৈরি। বার্লোসকুনির শরীর থেকে সরিয়ে নেয়া বাড়তি মেদ দিয়ে প্রস্তত করা হয়েছে এটি।

সুইজারল্যান্ড থেকে প্রেরিত এক বার্তায় জানা যায়, শিল্পী জিয়ানি মন্টি মাফিয়া বিরোধী একটি গ্রুপের নামে তার শিল্পকর্মটির নাম রেখেছেন ‘ক্লিন হ্যান্ডস’।

প্রদর্শনের এক ঘন্টারও কম সময়ের মধ্যে সাবানটি বিক্রি হয়ে যায়। একজন সুইস সংরক্ষক এটি ১৫ হাজার ইউরো অর্থাৎ ১০ হাজার পাউন্ডে কিনে নেন।