২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী আয়ারের সাথে পররাষ্ট্র সচিবের সাক্ষাত

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারের সাথে সোমবার দিল্লী সফররত পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এক বৈঠকে মিলিত হন। এ সময় মায়ানমার-বাংলাদেশ-ভারত পাইপ লাইন উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 11:44 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

দিল্লীতে নিযুক্ত উপ-হাই কমিশনার মাসুদ বিন মোমেন বিডিনিউজকে জানান, আধা ঘন্টা স্থায়ী এই বৈঠকে মন্ত্রী জ্বালানি বিষয় নিয়ে তার সরকারের নানা উদ্যোগের কথা জানান।

বৈঠককালে মন্ত্রী ইরান-পাকিস্তান-ভারত (আইপিআই) গ্যাস পাইপ লাইন, তুর্কমেনিস্তান –আফগানিস্তান-পাকিস্তান (টিএপি) পাইপ লাইন এবং কাতারের সাথে জ্বালানি খাতে তার দেশের বিভিন্ন উদ্যোগের দিকগুলো তুলে ধরেন।

বৈঠকে দু‘দেশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।