২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুড়ায় চরমপন্থী নেতা জনতার হাতে নিহত, আহত ২

মাগুরার শ্রীপুরের নবগ্রামে বিক্ষুব্ধ গ্রামবাসীদের গণপিটুনিতে সোমবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী চরমপন্থী নেতা মাজেদ নিহত এবং আরও দুজন গুরুত্বর আহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।

স্কুল শিক্ষকের অপহরণের সংবাদ পেয়ে গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে নবগ্রামের একটি পাটক্ষেতে হামলা চালালে গণপিটুনিতে সন্ত্রাসী প্রধান শৈলকুপার মাজেদ, রাজবাড়ীর পাংশা উপজেলার রেজাউল ও মাগুরার বনগ্রামের মঞ্জুর গুরুতর জখম হয়। পরে আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মাজেদ মারা যায়।

সূত্র জানায়, ১৩ জুন রাতে জেলার আমলাসার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেবদুলাল (৪৫)কে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে শ্রীপুর নবগ্রামের একটি বাড়িতে আটকে রাখে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামবাসীরা বিক্ষুদ্ধ হয়ে সন্ত্রাসীদের আক্রমন করতে গেলে সন্ত্রাসীরা ভয়ে তাকে নিয়ে পাটক্ষেতে লুকিয়ে থাকে।