প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাবি সনেট সদস্যরা
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ২৫ জন সনেট সদস্য।
শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দকে স্বাগত জানিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে একটি কাস্টমস ও ভ্যাট-এক্সাইজ ইনষ্টিটিউট অথবা ঢাকার যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বিষয়ে স্নাতক এবং স্নাতকত্তোর ডিগ্রী প্রদানের ব্যবস্থা চালু করার অনুরোধ জানান।
শনিবার তারা এক যুক্ত বিবৃতি বলেন, শিক্ষা খাতের বরাদ্দের মাধ্যমে জাতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। তারা বলেন, বিদেশী নির্ভরশীলতা বাদ দিয়ে ভবিষ্যতে ব্যালেন্স বাজেটের অপেক্ষায় আছে দেশের জনগন। এবারে বাজেটে ৫২ শতাংশ ব্যয় নিজেস্ব সম্পদ থেকে মেটানোর উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে তারা উল্লেখ করেন।
