জাপানী সিনিয়র ভাইস মিনিস্টার এর সাথে মোরশেদ খানের বৈঠক
জাপানী পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার ইচিরো আইশওয়া শনিবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এর সাথে তার অফিসে এক বৈঠকে মিলিত হন।
বৈঠককালে তারা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়সহ জাতিসংঘের পুর্নবাসন নিয়ে আলোচনা করেন।
মোরশেদ খান বাংলাদেশের উন্নয়ন বিশেষ করে যোগাযোগ খাতের অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য সহযোগিতা ও সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোরশেদ খান বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়নে সহযোগিতাকারী বন্ধু। দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্কের বিষয়টি বাংলাদেশ সবসময় গুরুত্ব দিয়ে আসছে।
তারা আশা করেন আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার সুসম্পর্ক আরও দৃঢ় হবে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাৎসুসিরো হরিগুচিও উপস্থিত ছিলেন।
