২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১৫টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত

ফরিদপুরে শুক্রবার সকালে একই সঙ্গে ১৫টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (মক্কা) ফরিদপুর জেলা পরিষদ চত্বরে এই বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিয়ে অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে নগদ ১০ হাজার টাকা ও একটি করে গাভি উপহার দেওয়া হয়।

বিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিএডি’র প্রধান প্রকৌশলী মো: শহীদুল হাসান, ফরিদপুরের জেলা প্রশাসক মো: নাসিরউদ্দিন খান, পুলিশ সুপার মো: আবদুল জলিল, ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান শেখ মাহতাব আলী মেথু এবং মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র (মক্কা) চেয়ারম্যান মওলানা আবুল কামাল আজাদ।