২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের নিরপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রের আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ সেলিম প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন এবং ভাই হত্যার বিচার দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আবেদনের কথা জানান।

সম্মেলনে সেলিম বলেন, আমার ভাই জামাল মাঝিকে ভাবি ও ভাবির পরকীয়া প্রেমিক পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় আমি আদালতে মামলা করলে আমাকে হত্যা হুমকিসহ পরিবারের সদস্যদের উপর হামলা এবং বিভিন্নভাবে হয়রানি করছে ভাইয়ের হত্যাকারীরা।

তিনি আরও বলেন, এ জন্য আমি আমার জীবনের নিরাপত্তা ও ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি।