২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় আইনজীবীর ওপর সশস্ত্র হামলা, মৃত্যুর গুজব, পিপির অব্যাহতি

সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেত্রকোনা জেলা বারের একাংশের নেতৃস্থানীয় একজন আইনজীবীকে চিকিৎসার জন্যে ঢাকা পাঠানোর পর জেলা শহরে শুক্রবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্থানীয় কয়েকজন সাংসদের লিখিত সুপারিশে পিপি অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।

আহত আইনজীবীর পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আইনজীবী ইসমাইল খান বাড়ি ফেরার পথে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন।

আহতের পরিবার অভিযোগ করে, জেলা আইনজীবী ফোরমের অপর গ্রুপের কতিপয় আইনজীবী ভাড়াটিয়া সন্ত্রাসীসহ ধারালো অস্ত্র নিয়ে ইসমাইল খানের ওপর চড়াও হন। সন্ত্রাসীরা ইসমাইলের দুপা গুঁড়িয়ে দেয়। ইসমাইলের চিৎকারে এ সময় আশপাশের লোকজন ছুটেএলে সন্ত্রাসীররা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ জেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশংকাজন অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

এ সময় এলাকায় আহতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা বারের সভাপতি সাফায়েত আহম্মেদ খান এ হমালার নিন্দা জানিয়ে পুলিশের সমালোচনা করেন। ।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কাউকে গেপ্তার করতে পারেননি।