২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী বাজারের পাশে শুক্রবার ভোর ৪টায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। বাসের সুপারভাইজার আব্দুল মান্নান (৩২) ও শাহীন আলম (৩০)।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী নাইট কোচ (ঢাকা-চ-৩৯৫২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের রায়গঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।