২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌমুহনীতে লাশবাহী গাড়ির ধাক্কায় শিশু নিহত

নোয়াখালীর চৌমুহনী-ফেনী সড়কে শুক্রবার লাশবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশু হুমায়ুন (৮) নিহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় লাশ বহনকারী মাইক্রোবাসটি ঢাকা থেকে রামগতি উপজেলার তোরাবগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চৌমুহনী পূর্ব বাজারের আলআমিন হোটেলে ধাক্কা খায়। নিহত শিশুটি তখন রুটি সেঁকছিল।

তার বাবা নুরুল ইসলাম। বাড়ি চৌমুহনীর পূর্ব হাজিপুর গ্রামে। চালকসহ গাড়ির আরোহীরা অক্ষত রয়েছে। স্থানীয়রা মাইক্রোবাসটি আটকে রেখেছে তবে এ ব্যাপারে এখনও কোনও মামলা হয়নি।