২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপন্ন হচ্ছে জাফলংয়ের পরিবেশ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত সিলেটের জাফলং এলাকার পরিবেশ দিনে দিনে বিপন্ন হয়ে উঠছে। নির্বিচারে পাহার কাটা এবং পাথর শ্রমিকদের যত্রতত্র মলমুত্র ত্যাগই পরিবেশ বিনষ্ট হওয়ার মূল কারণ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 12:14 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা যায়, জাফলং এর বল্ল¬াঘাটের বিডিআর টিলা ও সংগ্রামপুঞ্জি টিলা দুটি কাটা হচ্ছে অবাধে।

এর মধ্যে পিয়াইন নদীর পশ্চিম উত্তর পাড়ের সংগ্রামপুঞ্জির এক তৃতীয়াংশ ইতোমধ্যে কাটা হয়ে গেছে। এখান থেকে উন্নতমানের বোল্ডার, সিরামিক, চিপস ইত্যাদি ধরনের পাথর সংগ্রহ করা হয়। পাথর উত্তোলনের জন্য পাহাড় কাটার ফলে ২০০৪ সালের বন্যায় এই পুঞ্জির ব্যপক ক্ষতি হয়। সংগ্রামপুঞ্জিতে উত্তোলিত উন্নতমানের পাথর ১৫/১৬ টাকা থেকে ২৪/২৫ টাকা সিএফটি দরে বিক্রি হয়ে থাকে।

পিয়াইন নদীর জিরো পয়েন্টের বিভিন্ন পাথর কোয়ারী থেকে তিন থেকে চারজন শ্রমিক দিনে ৭০/৭৫টি পাথর তুলতে সক্ষম হলেও এসব পাহাড় কেটে এর অর্ধেক পরিমান পাথর সংগ্রহ করা সম্ভব হয়না। তারপরও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পাহাড় কাটা।

স্থানীয়দের অভিযোগ, এসব টিলার মালিক প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা অথবা শিল্পপতি। তাদের প্রত্যেকের সাথে সরকারের সংশ্লি¬ষ্ট বিভাগ ও পুলিশ প্রশাসনের সুসম্পর্ক রয়েছে। মূলত বন বিভাগ ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এসব পাহাড় কাটা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া এসব পাথর কাটার জন্য স্টোন ক্র্যাশার মেশিনের প্রচণ্ড শব্দ এলাকায় শব্দ দূষণ করছে।

হতে গোনা কয়েকটি স্টোন ক্র্যাশার মিলের নাম ফলক থাকলেও বাকীগুলোর কোনও নাম নেই।