প্রতিরক্ষা বাজেটে ৬২৪ কোটি টাকার বাড়তি বরাদ্দ
২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে বরাদ্দ ৬২৪ দশমিক ৫৫ কোটি টাকা বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের চেয়ে এর পরিমান ১৪ শতাংশ বেশি।
প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে মোট ৫,০৭৫ দশমিক ৮৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অনুন্নযন খাতে ৫০০০ দশমিক ৭১ কোটি এবং উন্নয়ন খাতে ৭৫ দশমিক ১৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
প্রস্তাবিত বরাদ্দে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে অনুমিত আয় ৬৫৩ দশমিক ১৫ কোটি টাকা বাদ দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৪,৪১৫ দশমিক ৩৩ কোটি টাকা। যার মধ্যে অনুন্নয়ন খাতে ৪,৪১৬ দশমিক ৪১ কোটি এবং উন্নয়ন খাতে ৩৪ দশমিক ৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তিনটি ব্রিগেডে উন্নীত করা হয়েছে এবং তারা জাতিসংঘ শান্তিরক্ষার ১৯টি মিশনে অংশ গ্রহণ করছে।
