বরিশালে রাসায়নিক কন্টেইনার বিষ্ফোরণে নিহত ১
বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ওয়ার্কশপে বৃহস্পতিবার একটি পুরনো রাসায়নিক পদার্থের ড্রাম বিষ্ফোরিত হলে এক কর্মচারির নিহত ও অপর একজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাচ্চু মিয়ার ওয়ার্কশপে গ্যাসের সাহায্যে পুরনো একটি রাসায়নিক পদার্থের ড্রাম কাটার সময় তা বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এসময় ঘটনাস্থলেই হাবিবুর রহমান (৩২) নামের ওই কর্মচারি নিহত হয়। গুরুতর আহত অপর কর্মচারি আলী আকবরকে (৫৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
