গোপালগঞ্জে গৃহবধূ খুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক গৃহবধূ খুন হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, স্বামীর সঙ্গে বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে জরিনা বেগমকে (৩৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী আছিকার সরদারকে গ্রেপ্তার করেছে।
সূত্র আরও জানায়, জরিনা বেগমের প্রথম স্বামী মারা যাওয়ার পর আছিকার সরদারের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু জরিনার সম্পত্তি আত্মসাতের পর আকিছার তার ওপর নির্যাতন শুরু করে। এ ব্যাপারে জরিনা আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা সন্দেহ করছে।
স্থানীয়রা গিমাডাঙ্গা খালে বুধবার মুখবাধা অবস্থায় জরিনার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
