২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৩ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৫

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মঙ্গলবার দুপুরে একটি নির্মণাধীন ভবনের দেয়াল ধসে ঘটনাস্থলেই তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানিয়েছে। ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।

দুর্ঘটনায় নিহতরা হল: কুড়িগ্রামের আইয়ুব আলী (২৫), লক্ষ্মীপুরের বিল্লাল হোসেন (২৭) ও চাঁদপুরের আবু হোসেন (২৭)।

আহত আরেক শ্রমিক জাফরের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠাল বাগান-পান্থপথের সুন্দরবন হোটেলের কাছে নির্মানাধীন ভবনটি বেলা ১১টা ৪০ মিনিটে হঠাৎ করেই ধসে পড়ে। আহত ও নিহত শ্রমিকরা এসময় দেয়ারে নিচে রড বাঁধার কার করছিলো। এরা সকলেই ওয়েল্ডিং শ্রমিক।

প্রত্যক্ষদর্শরা আরও জানান, দুর্ঘটনার সময় ৫০ জনেরও বেশি শ্রমিক ওয়েল্ডিং কাজ ও বালু ফেলার কাজ করছিল। এরা সকলেই রহমান নামে এক কন্ট্রাকটরের মাধ্যমে নিযুক্ত শ্রমিক।

কোকাকোলা, ঈগলু কোম্পানির স্বত্তাধিকারী আবুল মোনেমের মালিকানাধীন ‘আবুল মোনেম কোম্পানি লিমিটেড’ এর চার একর জায়গা জুড়ে ২৪ তলা ভবনের নির্মাণ কাজ চলছিলো।

আবুল মোনেম কোম্পানি লিমিটেড গত ২০০৪ সাল থেকে সেখানকার জলাডোবা ভরাট করে ভবটির নির্মাণ কাজ শুরু করে।

ধসে যাওয়া ভবনটির পাশ্ববর্তী বস্তির বাসিন্দা মনোয়ারা বেগম (৩৫) বিডিনিউজকে বলেন, রান্না করার সময় আমার ছেলে দুর্ঘটনার খবর দেয়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি নির্মানাধীন ভবনটি কর্মরত শ্রমিকদের ওপর ধসে পড়ে।

তিনি আরও জানান, ছয়মাস আগেও একই স্থানে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়।

সেখানে কর্মরত অন্য শ্রমিকরা জানায় দেয়ালটি কাঁচা ছিলো, সে অবস্থায় দেয়াল ঘেঁসে বালু রাখার কারণেই সেটি ধসে পড়ে।

১২/১৩ শ্রমিক মুরাদ জানায় তার চোখের সামনেই ঘটনাটি ঘটেছে এবং গুরুতর আহত জাফর প্রায় তার বয়সী শ্রমিক যে মাত্র দুই দিন আগে বগুড়া থেকে এসে কাজে যোগ দিয়েছিলো।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাইলিং করা পুরো দেওয়ালটির অর্ধেকটা ভেঙে পড়ে আছে।

এদিকে স্পটে গিয়ে কর্মকর্তা, কর্মচারীদের কেউ মন্তব্য করতে রাজি হয়নি। তারা প্রত্যেকেই বিষয়টি গোপণ রাখার চেষ্টা করেছে। নিরাপত্তায় নিযুক্তদের কাছে জানতে চাওয়া হলে তারাও মুখ খুলতে রাজি হয়নি।

কোম্পানির পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান কোম্পানি ও এর মালিকের নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। তিনি স্বীকার করেন যে, ত্রুটিপূর্ণ নির্মানের কারণেই এ দূর্ঘটনা ঘটে। যদি আগে থেকে বালু ফেলা না হত তাহলে হয়ত এ দূর্ঘটনা ঘটত না।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তারা এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দূর্ঘটনা এলাকাটি কোম্পানির নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে। ভবনের সামনের গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে।ওই স্থানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।