পানি বন্টন সমস্যার সমাধানে মন্ত্রী পর্যায়ের বৈঠকের গুরুত্বারোপ করলেন পানিসম্পদ মন্ত্রী
পানি বন্টন সমস্যার সমাধানকল্পে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের বেঠকের ওপর গুরুত্বারোপ করলেন পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন অহমেদ বীরবিক্রম।
মঙ্গলবার সচিবালয় কার্যালয়ে পানিসম্পদ মন্ত্রী কলকাতা প্রেসক্লাবের সাত সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদলের সাথে আলাপকালে একথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভারত বৃহৎ দেশ, তাদের অর্থনীতিও সমৃদ্ধ। পক্ষান্তরে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। পানি না পেলে এদেশের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগের পথ ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশগত বিপর্যয় দেখা দিবে।
পানিসম্পদ মন্ত্রী আরও জানান, পাঁচ শত কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী জেলার পাংশায় গঙ্গা ব্যারেজ নির্মাণের চিন্তা করছে সরকার।
কলকাতা প্রেসক্লাবের প্রতিনিধিগণ জানান, দক্ষিণ ভারতের অপেক্ষাকৃত উঁচুতে পানি প্রবাহ পরিচালনা করতে যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে সে বিষয়ে কোন সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করা হয়নি।
আলোচনা সভায় কলকাতা প্রেসক্লাবের সভাপতি ও হিন্দুস্তান পত্রিকার প্রতিবেদক রাজ মিথিলিয়া, সহ-সভাপতি ও পিটিআই’র শ্যামল বরণ রায় এবং সাধারণ সম্পাদক ও দূরদর্শনের øেহাশীষ সূর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
