২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত ৩ জন

রাজধানীর উত্তরায় মঙ্গলবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে কমপক্ষে তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

আইএসপিআর ও পুলিশ জানায়, বেলা ১২টা ১০ মিনিটের দিকে উত্তরার সয়দাবাদে বিমানবাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এটি একটি চীনের তৈরী এফ-৭ প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় বৈমানিকসহ তিনজন গুরুতর আহত হয়।

নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।