গাইবান্ধায় নৈশ কোচে ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট
গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার ভোর রাতে পঞ্চগড়গামী নৈশ কোচ ছালাম পরিবহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এবং যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ছালাম পরিবহনে বগুড়া থেকে ৮/১০ জন ছদ্মবেশী ডাকাত যাত্রী সেজে গাড়িতে ওঠে। গোবিন্দগঞ্জ পার হলে ধারালো অস্ত্র দেখিয়ে চালককে জিম্মি করে ডাকাতরা গাড়ির নিয়ন্ত্রণ হাতে নেয় এবং যাত্রীদের মারধোর করে সর্বস্ব লুট করে। গোসাইজানী ব্রীজে ডাকাত দল গাড়ি থামিয়ে নির্বিঘ্নে নেমে চলে যায়।
ডাকাতরা নেমে গেলে উত্তেজিত যাত্রীরা চালককে কিল ঘুষি মারতে থাকে। তাকে মারা কারণ হচ্ছে, মহসড়কের পীরগঞ্জ হাইওয়ে টহল পুলিশ গাড়ি থামানোর জন্য চালককে সিগন্যাল দিলেও সে ডাকাতদের ভয়ে গাড়ি থামায়নি।
উল্লেখ্য, মাত্র গত চারদিনে দিনের মধ্যে একই কায়দায় আরও দু‘টি নৈশ কোচে ডাকাতি হয়।
