২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পলাতক সেনা সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ দু’বছর ধরে পলাতক সেনা সদস্য ওয়াদুদ ইসলাম (২৮) কে রোববার গভীর রাতে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জানা যায়, প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ২০০৩ সালে সেনা কর্তৃপক্ষ তাকে শো’কজ করে। সে সময় সাভার সেনানিবাসে কর্মরত ওয়াদুদ শো কজের জবাব না দিয়ে আত্মগোপন করলে সেনা কর্তৃপক্ষ তাকে ওয়ান্টেড ঘোষণা এবং তার নামে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে।

দীর্ঘ দু’বছর পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ ওয়াদুদকে হিড়িমদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যশোর সেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।