২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বছরে ৪,০০০ কোটি টাকার জাতীয় সম্পদের ক্ষতি হয় : যোগাযোগমন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার জাতীয় সম্পদের ক্ষতি হয়। যা দেশের মোট জিডিপির প্রায় দুই শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সোমবার সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা সংক্রান্ত’ এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের ক্ষতিগ্রস্ত পরিবার সংশ্লিষ্ট যানবাহন মালিকদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরনের মামলা করতে পারবেন। এ জন্য জাতীয় সংসদে প্রয়োজনীয় আইন করা হবে।

ব্যারিস্টার নাজমুল হুদা সড়ক দুর্ঘটনা রোধে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দেশব্যাপি গণসচেতনতা সৃষ্টিতে যৌথ প্রচারনার ওপর গুরুত্বারোপ করেন।

ব্র্যাক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বলা হয়, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেশে ১২ হাজার মানুষ প্রান হারায় এবং আহত হয় প্রায় ৫০ হাজার।

ব্র্যাক’র নির্বাহী পরিচালক এবং সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওহাব, বিশ্বব্যাংকের সড়ক নিরপাত্তা বিশেষজ্ঞ স্টিইন লান্ডবি, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফায়জুর রহমান প্রমুখ।