বরিশালে বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত, আহত ১০
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর নিউমার্কেটে সোমবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।
এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাদ্রিশিবপুর নিউমার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
