২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী’র মৃত্যু

দীর্ঘদিন বাধ্যর্কজনিত রোগভোগের পর অবশেষে রোববার গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রী মারা গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সূত্র জানায়, সদর উপজেলার লক্ষ্মীপুর সুপারির ভিটা গ্রামের আবুল হোসেন ওরফে আদা ব্যাপারী (৯৩) ও তার স্ত্রী ফজিলাতুন (৮৫) দীঘদির ধরে বার্ধক্যজনিত অসুখে ভূগছিলেন। রোববার মৃত্যুর আগে আবুল হোসেন স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নেন। এ সময় ফজিলাতুনও স্বামীর কাছ থেকে শেষ বিদায় নেন।

অবশেষে স্বামীর মৃত্যুর দুই ঘণ্টা পর তিনি মারা যান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।