কোম্পানীগঞ্জে পানির চেয়ে সস্তায় গরুর দুধ
উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সর্বত্রই গরুর দুধ বিক্রি হচ্ছে পানির চেয়ে সস্তায়।
উপজেলার পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ রোববার জানান, উপজেলার ১০৩ তিনটি দুগ্ধ খামারে প্রতিদিন প্রায় এক হাজার লিটার দুধ উৎপাদিত হয়। প্রক্রিয়াজাতকরণের কোন ব্যবস্থা অথবা শিল্প কারখানা না থাকায় খামারিরা প্রতি লিটার দুধ ১০ থেকে ২০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে।
অন্যদিকে প্রতি লিটার মিনারেল ওয়াটারের দাম ১৬ থেকে ২০ টাকা।
