২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের এসিডে রংপুর ও সিরাজগঞ্জে আহত ২

রংপুর ও সিরাজগঞ্জে পৃথক ঘটনায় প্রতিপক্ষের এসিড নিক্ষেপে মহিলাসহ দু’জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে জেলার বদরগঞ্জ পৌর এলাকার কলাহাটি গ্রামে ভাবি ও ভাতিজার নিক্ষিপ্ত এসিডে দেবর আলমগীর হোসেনের (২৮) শরীর ঝলসে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাতিজা রিপনকে (২৫) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাবি রওজা বেগম (৩৮) ও দেবরের মধ্যে বিরোধ চলে আসছিল।

অপর ঘটনায় সিরাজগঞ্জে সলংগা থানার জগজীবনপুর গ্রামে শুক্রবার রাতে সতীন কোহিনুর বেগমের নিক্ষিপ্ত এসিডে রুবিয়া খাতুন (৩২) নামে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে ওই রাতেই সিরাজগঞ্চ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালৈ সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিয়া জানায়, সতীন কোহিনুর এক মাস আগে স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিল। ঘটনার দিন সে স্বামীর বাড়িতে আসে এবং ঘরের জানালা দিয়ে ঘুমন্ত রুবিয়ার ওপর এসিড ছুড়ে মারে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।