পূর্বধলায় হরতাল পালিত, নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেফতার
ছাত্রলীগ কর্মীর পায়ের রগ ও ডান হাতের আঙ্গুল কেটে ফেলার প্রতিবাদে আওয়ামী লীগের ডাকে নেত্রকোণা জেলার পূর্বধলায় শনিবার হরতাল পালিত হয়েছে। অন্যদিকে, নেত্রকোনায় যুবিলীগের মিছিল থেকে পুলিশ যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইদ খানকে গ্রেফার করেছে।
সূত্র জানায়, হরতাল চলাকালে পূর্বধলায় কিছু কিছু দোকানপাট ও হালকা যানবাহন চলাচল করলেও ভারি কোনও যানবাহন চলাচল করতে দেখা যায় নি। এসময়ে পুলিশ ছাত্রলীগ কর্মী শুশান্ত রঞ্জন এবং সফিক আজাদ ওরফে রিয়েলকে গ্রেফতার করে। হরতাল শেসৈ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার না করায় প্রশাসনের নিন্দা করে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা এভং যুবলীগ নেতা সুমন হত্যার বিচারের দাবিতে জেলা শহরে শনিবার জেলা যুবলীগ ও ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেরি বাজারে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে সমাবেশ ভেঙ্গে দেয় এবং জেলা যুবলীগের আহ্বায়ক সাইদ খান ওরফে বিল্পবকে গ্রেফতার করে।
