গাইবান্ধায় শিক্ষকের হাতে শিক্ষক প্রহৃত
গাইবান্ধা শহরের আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালে দু’দল শিক্ষকের দ্বন্দ্বের জের ধরে প্রহৃত হয়েছেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক লুৎফর রহমান। তিনি বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত শিক্ষক লুৎফর রহমান জানান, প্রতিদিনের মত আদর্শ কলেজে এইচএইচসি পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কেন্দ্র রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে গেলে কলেজে দ্বন্দ্বরত দুটি গ্রুপের একটি গ্রুপ জানায়, তাকে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে। এই বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একটি গ্রুপের কতিপয় শিক্ষক লুৎফর রহমানকে মারধোর শুরু করে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এসময় পুলিশ তড়িৎ গতিতে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহত শিক্ষক লুৎফর রহমানের আত্মীয়-স্বজনরা জানান, তার অবস্থা বর্তমানে আশংকাজনক।
