২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়িতে এ্যান্টিবায়োটিক নাইট্রোফুরান: রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে

দ্বিতীয়বারের মতো বাংলাদেশের চিংড়ি রপ্তানি প্রবল বাধার মুখে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের রপ্তানিকৃত চিংড়িতে এ্যান্টিবায়োটিক নাইট্রোফুরানের উপস্থিতি আবারও পরিলক্ষিত হওয়ায় এ আশংকা দেখা দিয়েছে। গার্মেন্টস’র পর দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতটির ভবিষ্যত নিয়ে তাই আশংকা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ফরিদ আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

নাইট্রোফুরান এমন একটি এ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ায় বিস্তার রোধ করলেও মানব দেহে তা বিরূপ প্রভাব ফেলে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, যুক্তরাষ্ট্র ও জাপান এ ধরণের এ্যান্টিবায়োটিকের উপস্থিতি সম্পন্ন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

চিংড়ি’র রোগ দূর করার জন্য চিংড়ি ঘেরে প্রায়শই বিভিন্ন ধরনের এ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।

ইউরোপীয় কমিশন গত দু’মাসে রপ্তানিকৃত চিংড়িতে নাইট্রোফুরানের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ সরকারের কাছে বেশ কটি চিঠি পাঠায়। স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের কথা চিন্তা করে কয়েকটি চালানকে আটকে দেওয়া হয়।

ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদলের প্রধান এস্কো কেনশিয়েনস্কি বিডিনিউজকে বলেন, আমি ইউরোপীয় বাজারে কঠোরভাবে নিরাপত্তা বিষয়ক মানদন্ড অনুসরণ করা নিয়ে সরকারকে বেশ কটি চিঠি দিয়ে অবগত করেছিলাম। নিরাপত্তা বিষয়ক মানদন্ড মেনে চলার ব্যাপারে অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে বাংলাদেশকে।

এস্কো কেনশিয়েনস্কি ও ইউরোপীয় কমিশন সদর দপ্তরে বাংলাদেশ বিষয়ক ডেস্ক অফিসার আনা বিট্রিজ মার্টিনস গতসপ্তাহে খুলনা অঞ্চলে কিছু প্ল্যান্ট, সরকারি এফআইকিউসি ল্যাবরেটরি, চিংড়ি ফার্ম এবং হ্যাচারি পরিদর্শন করেন। এসময় তারা চিংড়ি খাত নিয়ে এ শিল্পের সাথে জড়িত বিভিন্ন জনের সাথে কথা বলেন।

তিনি বলেন, সরকার ও রপ্তানিকারকদের এ সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা উচিত। পণ্য রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তাজনিত মানদন্ড মেনে চলা উচিত। আমার বিশ্বাস এ সমস্যাগুলোর সমাধান করা যায়। এস্কো বলেন, “এটি বাণিজ্যের কোন বিষয় নয়, বরং স্বাস্থ্য সম্পর্কিত।”

তিনি আশা করেন, ইউরোপীয় কমিশনের সাথে বাংলাদেশের ১০ মিলিয়ন ইউরো’র

“কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রাম” সংক্রান্ত এক চুক্তি কয়েক মাসের মধ্যে স্বাক্ষরিত হবে, যাতে বাংলাদেশ এ খাতে বিভিন্ন সমস্যা উতরে যেতে পারে।

বিডিনিউজ’র সাথে আলাপকালে, আনা বিট্রিজ মার্টিনস বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা বিষয়ক মানদন্ডের সাথে খাপ খাওয়াতে বাংলাদেশ সরকার এবং রপ্তানিকারকদের দৃঢ় প্রচেষ্টা থাকতে হবে।

এছাড়াও তিনি নভেম্বরের ৭ থেকে ১৯ তারিখে ব্রাসেলস থেকে বাংলাদেশে একটি পরিদর্শক মিশন আসার কথা রপ্তানিকারকদের মনে করিয়ে দেন।

ব্যাকটেরিওলজিক্যাল মান, সংমিশ্রন, এডিটিভস ও অন্যান্য মান নির্ধারকের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পন্যের গুনগতমান ও নিরাপত্তা যাচাই করা হয়।

কিন্তু চিংড়ী রপ্তানিকারক কিংবা সরকারের কাছে বর্তমানে এন্টিবায়িটিকের উপস্থিতি সনাক্ত করার কোনও রকম যন্ত্রপাতি নেই। যা রপ্তানিকারকদের জন্য বর্তমানে প্রধান অন্তরায় এবং ব্যাপারটি একই সঙ্গে চিংড়ি রপ্তানির জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে।

মৎস্য অধিদপ্তরের প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা মোকাম্মেল হোসেন বিডিনিউজকে জানান, পাশ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা মৎস্য খাবার এবং কৃষিক্ষেতে ব্যবহৃত কীটনাশক থেকে নাইট্রোফুরান আসতে পারে। কিন্তু আমাদের কাছে বিষয়টি সনাক্ত করার মতো কোনও যন্ত্রপাতি নেই।

তিনি আরও বলেন, সকল স্টেকহোল্ডারকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং খুব শিগগির এ ব্যাপারে একটি সমাধান পাওয়া যাবে।

২০০৩-২০০৪ অর্থবছরে চিংড়ি থেকে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে রপ্তানি পন্যের মধ্যে মৎস্যের অবস্থান ২ নাম্বারে এবং জাতীয় অর্থনীতিতে যার প্রায় আটভাগ অবদান রয়েছে।

১৯৯৫ সালে সমুদ্রখাদ্য খাতে ইউএসএফডিএ ও ইইউ প্রবর্তিত এইচএসিসিপি ব্যবস্থা প্রক্রিয়াজাত শিল্পপ্রতিষ্ঠান ১৯৯৭ সালে জুলাই মাসে ভঙ্গ করায় এবং প্রতিযোগী কর্তৃপক্ষের অপর্যাপ্ত মনিটরিং মেকানিজমের কারণে ইইউ বাংলাদেশ থেকে মৎস্য পন্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

পরে ১৯৯৮ সালের ১ জানুয়ারি ইইউ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। অন্যদিকে, এইচএসিসিপি ব্যবস্থা ও নিজস্ব পরীক্ষা ব্যবস্থা চালু করায় ৬২ টি প্রক্রিয়াজাতকারি প্ল্যান্টের মধ্যে ইউ ৫৯ টি প্ল্যান্টকে রপ্তানি করার অনুমতি দেয়।

নাম না প্রকাশের শর্তে একজন চিংড়ী রপ্তানিকারক বলেন, গণস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে আমদানিকারকরা বিভিন্ন মান নির্ধারণ করলেও মাঝে মাঝে এ সমস্ত মান নির্ধারণের ব্যাপারগুলো এমনভাবে প্রয়োগ করা হয় যার ফলে উন্নয়নশীল দেশগুলো গুরুত্বপূর্ণ বাজার থেকে ছিটকে পড়ে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো অনেক চিংড়ী পণ্য আমদানিকারক দেশই আমদানির জন্য বিভিন্ন কঠোর নিয়মনীতি অনুসরণ করে।

কিন্তু বাস্তবে এ নিয়মনীতি প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়ে থাকে। কেননা একই ধরণের নিয়মনীতি রেডমিট ও পোলট্রির মতো অন্যান্য প্রোটিনের ক্ষেত্রে আরোপ করা হয় না।