২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি পানি পান বিপজ্জনক

এক্সারসাইজ করার সময় বেশি পরিমান পানি পানের ফলে মানুষের দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ওভার হাইড্রেশনের ক্ষতিকারক দিক উল্লেখ করে এ বিষয়ে সচেতন হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিশেষজ্ঞরা এক গবেষণায় দেখেছেন, ২০০২ সালের বোস্টন ম্যারাথনে অংশগ্রহনকারিদের মধ্যে ১৩ ভাগ দৌড়বিদই হাইপোনেট্রেমিয়ায় আক্রান্ত হয়। আধিক পানি পানের ফলে তাদের দেহে সোডিয়ামের স্বল্পতা দেখা দেয়।

লসএঞ্জেলেসএ ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালাফোনিয়া স্কুল অব ফার্মাসীর গবেষকরা জানান, অধিক পরিমনে পানি পানের ফলে মানুষের দেহে বিভিন্ন সমস্যা দেখা দেয়। শারীরিক ভাবে সক্ষম মানুষদের জানা উচিৎ তারা কিভাবে তাদের দেহকে ঝুকির মধ্যে ফেলছে।

প্রয়োজনীয় পানি পান খুবই দরকারি। এটা খুবই বিপদজনক যে ওভার হাইড্রেশনের ফলে মস্তিস্কের স্ফিতি ঘটে। আর এটা হয় মস্তিষ্কে অতিরিক্ত বডি ফ্লুইডের সঞ্চালনের ফলে। এর ফলে লিথার্জি, সন্দেহ, অস্থিরতার মতো রোগের দেখা দিতে পারে।

দুর পাল্লার দৌড়বিদদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, তারা যখন তৃষ্ণা বোধ করবে তখনই শুধু পানি পান করবে। গবেষকরা তাদের গবেষণায় দেখেছেন, স্পোর্টস মেডিসিনে বিশেষজ্ঞরা দৃষ্টি দিয়েছেন ওভার হাইড্রেশন এর বিপদজনক দিকগুলোর উপর যেটা সুস্থ্য ক্রিড়াবিদদের মৃত্যুর মুখে ঠেলে দেয়।