২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দু’ভাইয়ের ফাঁসি : লাশ নেয়নি স্বজনরা

যশোর কেন্দ্রীয় কারাগারে দু’ভাইয়ের ফাঁসির রায় কার্যকর হবার পর লাশ গ্রহণ করেনি স্বজনরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আঞ্জুমানে মফিদুল ইসলাম মনোয়ার ও সানোয়ারের লাশ গ্রহণ করে শুক্রবার শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কবরস্থানে সমাহিত করেছে। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে এদের ফাঁসি কার্যকর করা হয়।

১৯৯৩ সালের ১১ নভেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের জমির ধান কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে ইবাদত ও আনসার ঘটনাস্থলে মারা যায় এবং গোলাম খা নামে অপর একজনের মৃত্যু ঘটে হাসপাতালে নেয়ার পথে। এই মামলায় চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ-২ আবদুল আজিজ এবং তার পুত্র মানোয়ার ও সানোয়ারকে মৃত্যুদন্ড এবং অপর ছয়জনকে যাবজ্জীবন দন্ড প্রদান করেন।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এবং সর্বশেষ রাষ্ট্রপতির কাছে আপীল করা হলে অতিরিক্ত দায়রা জজের রায় বহাল রেখে আবেদন নাকচ করে দেয়া হয়। মৃত্যুদন্ড প্রাপ্ত আবদুল আজিজ ইতোমধ্যে জেলাখানায় মারা গেছে। নিহতদের স্বজনদের অনুমতি নিয়ে লাশ দাফনের দায়িত্ব গ্রহণ করে আঞ্জমানে মফিদুল ইমলাম।

মনোয়ারের লাশ গ্রহণ না করা প্রসঙ্গে মনোয়ারের স্ত্রী ফেরদৌসি সাংবাদিকদের জানান, জীবিত অবস্থায় স্বামী-দেবরকে নিতে পারিনি, লাশ নেবো না।