২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

নানার চেহলামে যোগ দিতে এসে মুন্সিগঞ্জের সরদার পাড়ার পুকুরে ডুবে মারা গেছে ঢাকার মিরপুরের ১নং শাহআলী বাগের আরশাদ আলীর দুই কন্যা ঈশিতা (১২) ও চমক (১০)।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তাদের নানা হাসেম মণ্ডলের চেহলাম শুক্রবার। এতে যোগ দিতে মা সালমা বেগমের সঙ্গে এ দুই শিশু নানাবাড়ি আসে। প্রচণ্ড গরমে পুকুরে গোসল করতে গিয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী চমক পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে ঈশিতাও পানিতে নামে এবং ডুবে যায়।

অন্য এক শিশু এ ঘটনা দেখে চিৎকার করলে তাদের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তিন কন্যার মধ্যে দুজনকে হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়।