২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কিশোরীকে গণধর্ষনের পর হত্যা, ৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

জেলার শিবচর থানার ভান্ডারিকান্দি গ্রামে এক কিশোরীকে গণধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ধর্ষকদের চাপে তড়িঘড়ি করে নিহত কিশোরীর লাশ দাফনের সাত দিন পর বৃহস্পতিবার শিবচর থানা পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে।

এঘটনায় নিহত কিশোরীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরনে জানা যায়, ভান্ডারিকান্দি গ্রামের দিনমজুর নজরুল ফকিরের কন্যা রিনা আকতার (১৩) জনৈক মোতাহার হোসেনের বাড়িতে কাজ করত। ২৮ মে রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমির ফকির, জহর ফকিরসহ চার জন রিনাকে ধরে নিয়ে গণধর্ষন করে। একপর্যায়ে রিনা জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা মৃত ভেবে রিনার গলায় দড়ি বেঁধে ফকির বাড়িড় রান্না ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।

বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য মোতাহার গং রিনার পিতার উপর চাপ সৃষ্টি করে এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে। পরবর্তীতে ঘটনা ফাঁস হলে শিবচর থানা পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠায়।