নৌ পরিবহন মন্ত্রীর সাথে সাংবাদিকদের কথা কাটাকাটি
চট্টগ্রামে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মন্ত্রী কর্ণেল (অবঃ) আকবর হোসেনের সাথে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়েছে।
সদ্য প্রকাশিত সমকাল পত্রিকায় বন্দর সংক্রান্ত একটি প্রতিবেদনের ব্যাপারে মন্ত্রী সমকাল পত্রিকার সাংবাদিককে খুঁজতে থাকেন। ওই প্রতিবেদককে পেয়ে মন্ত্রী জিজ্ঞাসা করেন বন্দর সংক্রান্ত প্রতিবেদনের তথ্য আপনি কোথায় পেয়েছেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা একযোগে মন্ত্রীর এই আচরণের প্রতিবাদ জানান।
