২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

রাঙ্গামাটি জেলার মাটিরংগা উপজেলার তবলছড়ি নিউ অযোধ্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রীর মৃত্যুসহ ৩০ জন আহত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সূত্র জানায়, তবলছড়িগামী বাস (নং জ ০৪-০০১৮) বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় রোকেয়া বেগম (৩০) ও আবুল কালাম।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, খাগড়াছড়ি জেলা হাসপাতাল, গুইমারা সামরিক চিকিৎসা কেন্দ্র্ এবং মাটিরাংগা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত মাটিরাংগা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অজ্ঞাতনামা আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।