ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় ১ ব্যবসায়ী নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী আমিরুল মিয়া (৩৫)-কে সন্ত্রাসীরা বুধবার পিটিয়ে হত্যা করে। এ হত্যার প্রতিবাদে গাড়াগঞ্জে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছে।
গাড়াগঞ্জ বাসস্ট্যাণ্ডের ব্যবসায়ীরা জানান, নিহত আমিরুল মিয়া গাড়াগঞ্জ বাজারে মাইকের ব্যবসা করতেন। তিনি সন্ধ্যার পর হরিণাকুণ্ডুর চরপারা বাজার থেকে মোটর সাইকেল যোগে ফিরছিলেন। এ সময় সদর উপজেলার চণ্ডিপুর পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। পরে তাকে পিটিয়ে হত্যা করে।
রাত ৮টার দিকে স্থানীয় জনগণ তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় জনগণের অভিযোগ গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড ভিত্তিক মাদক ব্যবসায়ী চক্র এ হত্যাকান্ড ঘটিয়েছে।
