২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কারাগার থেকে বাংলাভাইয়ের ২৪ ক্যাডারকে মুক্তি

বাংলা ভাইয়ের ২৪ জন সহযোগীকে বুধবার সন্ধ্যায় অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে জেল হাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ ও আদালত সূত্র জানায়, বাংলা ভাইয়ের আটককৃত ক্যাডারদের পক্ষ থেকে জামিন প্রার্থনা করলে রাজশাহী জেলা কোর্ট ২৬ জনের জামিন মঞ্জুর করে। অবশ্য এদের মধ্যে বেলাল এবং রশিদকে মুক্তি দেওয়া হয়নি তাদের পিতার নামে ভুল থাকার কারণে।

এর আগে গত মে মাসের প্রথম সপ্তাহে তার ৪২ জন সহযোগীকে জামিনে মুক্তি দেওয়া হয়।

গত ২৪ জানুয়ারি বাগমারা থানা এলাকা থেকে র‌্যাব ও পুলিশ বাংলা ভাইয়ের ৭০ জন সদস্যকে গ্রেপ্তার করেছিল।

মুক্তিপ্রাপ্তরা হলো: আবু বকর, কিলার মোস্তাক, সাত্তার মাস্টার, মো. সাত্তার, হাফেজ আবদুল মোমিন, বেলাল, আবুল কালাম, লোকমান হোসেন, মফিজ, মঈনুদ্দিন, সোবহান, মোঃ আলী, আবদুল জলিল-১, আবদুল জলিল-২, আবদুর রশিদ, মতিউর রহমান, ফারুক আহমেদ, আক্কাস, সাইফুল, মকবুল, মান্নান, খালেকুজ্জামান, জুনাব আলী ও ফজলুর রহমান।