২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেক’র ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠক শুরু

ঢাকায় অনুষ্ঠিত বুধবার বিমসটেক দেশগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের নবম বিমসটেক বৈঠকে ২০০৬ সালের ১ জুলাই থেকে অবাধ বানিজ্য এলাকা (এফটিএ) কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয় বিমসটেকের আগামী সম্মেলন ২০০৬ সালের শেষে ভারতে অনুষ্ঠিত হবে। বৈঠকে বিমসটেক দেশগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে এক সাথে কাজ করার মত প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বলেন, মন্ত্রি পর্যায়ের আরেকটি বৈঠক এ বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জুলাই মাস নাগাদ অবাধ বাণিজ্য অঞ্চল কার্যকর করতে ডিসেম্বরের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

বৈঠক শেষে ঢাকা শেরাটন হোটেলে দেওয়া এক ব্রিফিং’এ পররাষ্ট্র সবিচ হেমায়েত উদ্দিন বলেন, কিভাবে বিমসটেক দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস ও আন্ত:রাষ্ট্রীয় অপরাধ দমন করতে পারে সেই বিষয়ে তিনটি সবা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৈঠকের উদ্বোধন করেন।

থাইল্যান্ড এর মেয়াদ শেষ করলে বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক জোটটির চেয়ারপারসন হিসেবে অধীন হয়। বিদায়ী চেয়ারপার্সন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রিট গার্নজানা পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তরের পর তিনি বৈঠকের চেয়ারপারসন হিসেবে আসন গ্রহন করেন।

বৈঠকেসংস্কৃতি, শিক্ষা, জনস্বাস্থ্য, জীব বৈচিত্র্য, সনাতনি জ্ঞাণ, পল্লী সম্প্রদায়গত উন্নয়ন, পরিবেশ, নির্মান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়ো প্রযুক্তি, আবহাওয়া ও জলবায়ু গবেষণ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা জোরদার করার ওপর আলোচনা হয়।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেন, বিমসটেকের লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ কাজ করে যাবে। বিমসটেকের অন্তর্ভুক্ত দেশগুলোকে বিশ্ব বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে হবে। বিমসটেকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একই সাথে দেশগুলোর উন্নয়ন নিশ্চিত করা।

মন্ত্রী আরও বলেন, আমরা এখন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বায়নের প্রভাব সম্বলিত চ্যালেঞ্জ মোকাবেলা করছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ উদ্যোগের প্রয়োজন।

বিমসটেক অর্থনৈতিক বাজারের জন্য একটি বিশাল পরিসরের আয়োজন করেছে যাতে প্রতিটি সদস্য দেশ সমানভাবে লাভবান হবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত দাসো জিগমে সুলতিম, নয়াদিল্লির পররাষ্ট্র সচিব রাজিব সিক্রি, মায়ানমারের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইউ কেয়াও থু, নেপালের পররাষ্ট্রমন্ত্রী মাধূ রামন আচারিয়া, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী এলসা ভিরাকোন এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রিট গার্নজানা তাদের নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গত বছর জুলাইতে ব্যাংককে ঊর্দ্ধতন কর্মকর্তা পর্যায়ের বিমসটেক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, যোগাযোগ, জ্বালানী ও মৎস-এই ছয়টি খাতের আগ্রগতি খতিয়ে দেখা হবে। এই বিষয়গুলো নিয়ে প্রস্তাবনা তৈরী করা হবে যেগুলো আগামী বিমিসটেক সম্মেলনে উথ্যাপন করা হবে। তবে ফ্রি ট্রেড এরিয়া (এফটিএ) ববা মুক্ত বাণিজ্য অঞ্চল বৈঠকটির প্রধান আলোচ্য বিষয়।

এছাড়াও বৈঠকে সংস্কৃতি, শিক্ষা, গণস্বাস্থ্য, গ্রাম সম্প্রসারণ ও উন্নয়ন, ছোট এবং মাঝারি ধরনের উদ্যোগ, পরিবেশ, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।