২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

নৌ-পরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠক করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন প্রক্রিয়া ও অগ্রগতি নিয়ে আলাপ আলোচনা করেছেন। এছাড়া বন্দর ব্যবহারকারী ফোরামের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে বন্দর পরিচালনায় সরকারি নীতির পরিবর্তন ও আধুনিকায়নের দাবি জানানো হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা বৃহস্পতিবার বন্দরের অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিদর্শন করবেন।