২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারী কওমী মাদ্রাসায় দু’দল ছাত্রের সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রামের হাটহাজারী মঈনুল ইসলাম কওমী মাদ্রাসার প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে দুদল ছাত্রের সংঘর্ষে বুধবার ২০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের কারণে চট্টগ্রাম-রাঙ্গামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

এলাকাবাসী জানায়, মাদ্রাসার প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে বর্তমান প্রিন্সিপাল মাওলানা আহমদ শফি এবং মজলিসে শুরার সদস্য মাওলানা হাফেজ কাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে হাফেজ কাসেমের সমর্থক এক শিক্ষকের সাথে প্রতিপক্ষের এক শিক্ষকের বচসার জের ধরে সংঘর্ষ শরু হয়। পরে তা দ্রুত ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামের পুলিশ সুপার বিডিনিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে মাদ্রাসায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদ্রাসা সূত্র জানায়, সংঘর্ষের পর মাদ্রাসা প্রিন্সিপাল গ্রুপের নিয়ন্ত্রণে আছে এবং তারা বিকেলে মাদ্রসায় সংবাদ সম্মেলন ডেকেছে।