বাংলাদেশ স্বাস্থ্য খাতে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দর্কা মোশাররফ হোসেন বলেন, এশিয়ার অন্যান্য দেশগুলোর ন্যায় বাংলাদেশও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার বেড়েছে। এছাড়াও দেশের মোট প্রজনন হার হৃাস এবং কোন কোন সুচকের ক্ষেত্রে লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে।
বুধবার নগরীর একটি হোটেলে বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০০৪ এর চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিডিএইচএস-২০০৪ জরিপে দেখা গেছে বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর মোট হার ২০০০ সালের ৫৩ দশমিক আট শতাংশ থেকে বর্তমানে ৫৮ দশমিক এক শতাংশে উন্নীত হয়েছে।
প্রজনন হার ১৯৯৬ সালের তিন দশমিক তিন থেকে কমে তিন শতাংশে দাঁড়িয়েছে।
যার পরিমান নেপালে ৪ দশমিক ১ ভাগ, কম্বোডিয়ায় ৩ দশমিক ৮ভাগ এবং ফিলিপাইনে ৩ দশমিক ৫ ভাগ থেকে কম।
ন্যাশনাল ইন্সটিটিউট অব পপুলেশন রিসার্স এন্ড ট্রেইনিং কর্তৃক আনুষ্ঠিত এই জরিপে দেখা গেছে বাংলাদেশের শিশু মৃত্যুর হার, মহিলা শিক্ষা এবং বিবাহিত নারী ও পুরুষদের মধ্যে এইডস বিষয়ক জ্ঞান অর্জনের হার আশানুরুপ ভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন থেকে জানা য্ায়, নবজাতক মৃত্যুর ক্ষেত্রে ১৯৯৭ সালের প্রতি হাজারে ৪৮ থেকে হৃাস পেয়ে ৪১ এ এবং পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৯৪ থেকে ৮৮ তে নেমে এসেছে। প্রসবপূর্ব সেবার হার শতকরা ৩৩ দশমিক তিন থেকে বৃদ্ধি পেয়ে ৪৮ দশমিক সাত এ দাঁড়িয়েছে। এইডস বিষয়ে অবিবাহিতদের মধ্যে সচেতনতা ১৮ দশমিক সাত থেকে ৬০ শতাংশে এবং নবদম্মতিদের ক্ষেত্রে ৩৩ থেকে ৭৮ শতাংশে উন্নীত হয়েছে।
অতিরিক্ত স্বাস্থ্য সচিব মো. মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশেথ নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জুডিথ এ চম্মাস, নিপোর্টের মহাপরিচালক লোকমান হাকিম এবং নিপোর্টর পরিচালক (গবেষণা) ড. আহমেদ আল সাবির।
