কক্সবাজারে পুলিশ ও সন্ত্রাসী বন্দুক যুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও পুলিশসহ আহত ১১
সদর উপজেলার ইসলামপুরে রোববার পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৩ পুলিশসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইসলামপুরের শীর্ষ সন্ত্রাসী নুরুল আবছার ওরফে বাবা আবছারের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য রোববারম ভোরে তাকে নিয়ে ইসলামপুরের পূর্ব নাপিতখালী এলাকায় যায়। এ সময় ওত পেতে থাকা আবছারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধে পুলিশের এসআই বশিরউল্লাহ (৪০), কনস্টেবল আলি আক্কাস (৩৫), ফরহাদ হোসেন (৩৮) ও সন্ত্রাসী বাবা আবছার গুলিবিদ্ধ হয়। এ সময় আরও ৭ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে বলে এলাকাবাসী জানায়।
ইসলামুপর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের সন্ত্রাসী নুরুল আবছারকে জেলা গোয়েন্দা ও ঈদগাহ ফাঁড়ি পুলিশ ৩০ মে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
