২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিক্ষকের কান্ড!

যশোর শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের চারটি উত্তর পত্রের মূলকপিসহ দুই প্রতারক শিক্ষককে স্থানীয় জনতা সোমবার সকালে আটক করে শার্শা থানা পুলিশে সোপর্দ করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এরা হচ্ছে, মাগুরার সিংড়া বিহারীলাল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক শরজীত মন্ডল এবং মাগুরা বরোই হাইস্কুরের শিক্ষক প্রশান্ত বিশ্বাস।

জানা যায়, শরজীত মন্ডল চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষক হিসেবে যশোর শিক্ষা বোর্ড থেকে ৪০০ খাতা পান।

তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, খাতাগুলো শার্শা উপজেলার নাভারন কলেজ কেন্দ্রের । পরে দু’দিন ধরে তারা নাভারন কলেজ এলাকায় পরীক্ষার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা চালায়।

সোমবার সকালে উলাশী বাজারে একজন পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করলে স্থানীয় জনতা দুই প্রতারককে আটক করে পুলিশে দেয়।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।