গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫
গাজীপুর সদর উপজেলার নলজান পুলিশ ফাঁড়ির সামনে সোমবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে নলজান পুলিশ ফাঁড়ির সামনে গাজীপুর পরিবহন ও বলাকা সার্ভিসের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বলাকা সার্ভিসের চালক ফালু মিয়া (৩৫) মারা যায়। হাসপাতালে নেওয়ার পর জেসমিন আক্তার (২০) নামে এক যাত্রীর মৃত্যু ঘটে।
গুরুতর আহতদের মধ্যে মানিক(২৫), কাউসার (৩০), গোলাপী বেগম(৪০), নাসরীন(৩৫), আনোয়ারা (৪০), নিয়াজ (৫০) ও ফারুক (৩০)কে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস দুটিকে আটক করেছে।
